কিভাবে করবেন পেনশনের হিসাব ? আসুন জেনে নেওয়া যাক।
চাকুরী ২৫ বছর হলে আপনি আপনার পেনশনের ৮০(%) শতাংশ পাওনাদার হবেন। চাকুরী ১০ বছর হলে আপনি পেনশনের আওতায় আসবেন। আপনি তখন মোট পেনশনের ৩২(%) শতাংশ প্রাপ্ত হবেন। ১০ বছরের নীচে চাকুরী কাল হলে আপনি পেনশনের আওতাভুক্ত বলে গন্য হবেন না।
আপনি কত টাকা পেনশন পাবেন?
দরুন মহিবুর সাহেবের চাকুরী কাল ১৫ বছর। তার বর্তমান বেসিক ১০ হাজার টাকা। তাহলে……….
১. তিনি মোট পেনশনের কত শতাংশ পাবেন?
সূত্রটি হলঃ চাকুরীকাল x ৩.২= পেনশন প্রাপ্তির শতকরা হার
সুতরাং- ১৫ x ৩.২= ৪৮%
২. তিনি কত টাকা এককালিন পাবেন?
সূত্রটি হলঃ (বেসিক বেতন x শতকরা হার) ÷ ২ x বাধ্যতামুলক সমর্পিত অনুতোষিক
সুতরাং- (১০০০০ x ৪৮%) ÷ ২ x ২০০
= ৪৮০০ ÷ ২ x ২৪৫
= ২৪০০ x ২৪৫
= ৫৮৮০০০ টাকা
৩. তিনি প্রতি মাসে কত টাকা করে পাবেন?
সূত্রটি হলঃ (বেসিক বেতন x শতকরা হার) ÷ ২ + ৭০০
সুতরাং- (১০০০০ x ৪৮%) ÷ ২ + ৭০০
= ৪৮০০ ÷ ২+ ৭০০
= ২৪০০ +৭০০
= ৩১০০ টাকা
বিঃদ্রঃ- ২৩/১২/২০১৩ তারিখে প্রকাশিত প্রজ্ঞাপন জারির মাধ্যমে বাধ্যতামুল সমর্পিত আনুতোষিক এপরিমান বাড়ানো হয়েছে যার স্মারক নং-০৭.০০.০০০০.১৭১.১৩.০২৭.১৩-১৬০
প্রজ্ঞাপন
পেনশন সুবিধার আওতাভুক্ত অবসর গ্রহনকারী চাকুরে কিংবা মৃত্যবরনকারী চাকুরের পরিবারের জন্য বিধিমোতাবেক প্রাপ্য আনুতোষিকের হার নিম্নরুপভাবে পনঃনির্ধারন করা হলঃ
ক) বাধতামূলকভাবে সমর্পিত আনুতোষিকঃ অবসর গ্রহনকারী চাকুরে কিংবা মৃত্যবরনকারী চাকুরের পরিবার বিধি মোতাবেক বাধ্যতামুলকভাবে সমর্পিত অর্ধেক(৫০%) গ্রস পেনশনের প্রতি ১(এক) টাকার বিপরীতে নিম্নোক্ত ছকের ৪র্থ কলামে বর্ণিত হারে আনুতোষিক প্রাপ্য হবেন।
ক্রমিক নংপেনশনযোগ্য চাকুরীকালআনতোষিকের হার (টাকায়)বিদ্যমানপুনঃনির্ধারিত১২৩৪১১০ বছরের বা ততোধিক কিন্তু ১৫ বছরের কম২৩০টাকা২৬০টাকা২১৫ বছরের বা ততোধিক কিন্তু ২০ বছরের কম২১৫টাকা২৪৫টাকা৩ ২০ বছরের বা ততোধিক২০০টাকা২৩০টাকা
(খ) স্বেচ্ছায় সমর্পিত অবশিষ্ট আনতোষিকঃ গ্রস পেনশনের অবশিষ্ট অর্ধেক (৫০%)একসাথে সমর্পণকারী অবসরভোগীগণ কলাম-৪ এ বর্নিত হারের অর্ধেক হারে আনুতোষিক প্রাপ্য হবেন।
